ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মেহেরপুরে হেরোইন ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি নাজমা গ্রেপ্তার


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৩:১০

মেহেরপুরে ৬ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭৫০ টাকাসহ নাজমা নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল সন্ধ্যা রাতে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের মধ্যপাড়ার বাদশা মন্ডলের মেয়ে এবং স্বামী আজিলের স্ত্রী নাজমাকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি  পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারি নাজমার বাসা থেকে গ্রেপ্তার করে।

 অভিযানকালে তল্লাশি চালিয়ে নাজমার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৬ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নাজমা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রাম ও বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে সে এবং তার পরিবারের সদস্যরা।

তার এই অবৈধ মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মাদক ও আলামতসহ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এলাকাকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার

নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ

কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান