ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৩:১৭

কুমিল্লায় কিশোর গ্যাং নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান । তিনি বলেছেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযানে কোনো ধরনের বিরতি দেওয়া হবে না। অভিযানে কোনো ব্যক্তি বা মহল চাপ দেওয়ার চেষ্টা বা তদবির করলে তাদের নাম প্রকাশ করা হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক সেবামূলক সফটওয়্যার ‘আমার কুমিল্লা’ উদ্বোধনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ সুপার।

তিনি বলেন, ‘কিশোর গ্যাং বর্তমানে সমাজের একটি নতুন ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। কুমিল্লায় কতগুলো কিশোর গ্যাং সক্রিয়, তারা কোথায় অবস্থান করে এবং বিভিন্ন সময় কোথায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়, সে বিষয়ে পুলিশ গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। এসব তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন হটস্পটে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনা হচ্ছে।’

পুলিশ সুপার জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আগে অভিযান চালানো হলেও কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায়নি। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান অপ্রতিম হত্যার ঘটনার পর কিশোর গ্যাংয়ের বিষয়ে নতুন করে ব্যাপকভাবে কাজ শুরু করে পুলিশ।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের একটি তালিকা তৈরির পর গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। এর ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর আরও ২৫৫ জনকে আটক করা হয়। পরদিনও অভিযান চালিয়ে রাত শেষ হওয়া পর্যন্ত ৪৮৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, তাদের গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

পুলিশ সুপার বলেন, কুমিল্লা নগরসহ জেলার সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও পথচারীরা বিভিন্ন সময় কিশোর গ্যাংয়ের কারণে ছিনতাই, দস্যুতা, ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধের শিকার হয়েছেন। কিশোর গ্যাংয়ের তৎপরতা নির্মূল করা সম্ভব হলে কুমিল্লা শহরসহ পুরো জেলা মানুষের বসবাসের জন্য আরও নিরাপদ হবে।

অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘সন্তানদের সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে আড্ডা দিতে দেওয়া যাবে না।

কিশোর গ্যাংয়ের পেছনে কোনো বড় ভাই বা প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

এমএসএম / এমএসএম

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার

নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ

কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান