ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৩:১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্প্রতি গঠিত তিনটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে সাধুবাদ জানিয়ে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুনর্মূল্যায়ন, সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল এবং জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। একই সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) বিবৃতি ও শিশির চাকমার সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলীতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হাবীব আজম, নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেন, ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে কাজী মজিবর রহমান বলেন, জেএসএস শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করে অবৈধ অস্ত্রের রাজনীতি ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। ফলে পাহাড়ে স্থায়ী শান্তির স্বার্থে ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি। এছাড়া পাহাড়ে শান্তি ও সুষম উন্নয়নে ভূমিকা রাখায় ব্যারিস্টার মীর হেলালকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে স্বপদে বহাল রাখার দাবি জানান তিনি। জেএসএস ও শিশির চাকমার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, তারা পাহাড়ের মূল সংকট আড়াল করে বিশেষ স্বার্থ চরিতার্থ করতে বিভ্রান্তি ছড়াচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে পাহাড়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচারের জন্য ‘লিগ্যাল টাস্কফোর্স’ গঠন, পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত শিক্ষা ও স্বাস্থ্য বিভাগকে পুনরায় মন্ত্রণালয়ের অধীনে ফিরিয়ে নেওয়া, ১ শতাংশ কোটাকে উপজাতীয়দের বদলে সকল অনগ্রসর জনগোষ্ঠীর জন্য রূপান্তর, জনসংখ্যানুপাতে সকল জাতির সমান প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং বিদেশি এনজিওগুলোর অর্থায়ন ও কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নজরদারির দাবি জানানো হয়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, সরকারের গঠিত উচ্চপর্যায়ের তিনটি জাতীয় কমিটি পাহাড়ে শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করবে এবং এ কাজে নাগরিক পরিষদ সার্বিক সহযোগিতা দেবে।

এমএসএম / এমএসএম

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার

নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ

কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান