ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৩:২০

মাদারীপুরে দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে উত্তীর্ণ শতাধিক নারী ও যুবকদের মাঝে সনদপত্র এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদ কর্তৃপক্ষ আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও অর্থ সহায়তা তুলে দেন জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুহৃদ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান বলেন, "নারী উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনই আমাদের মূল লক্ষ্য। সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলবেন এবং সমাজের মূলধারার উন্নয়নে অবদান রাখবেন বলে আমরা আশা করি।"

​অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সভাপতি সুহৃদ সালেহীন প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের ও পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের আহ্বান জানান।

​প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানটিতে প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এমএসএম / এমএসএম

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার

নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ

কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান