পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যার দিকে গলাচিপা থানার এসআই মো. আ. হাকিমের নেতৃত্বে এএসআই মো. রুবেল হাওলাদার, এএসআই মো.মিজানুর রহমান, এএসআই হাইসহ সঙ্গীয় ফোর্স পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন পূর্ব পানপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় মো রাব্বি মীর থেকে ১০ গ্রাম গাঁজা এবং তার পিতা মো. আল আমিন মীর এর বসতঘর সংলগ্ন পুকুর পাড়ের দক্ষিণ পাশ থেকে ১৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ পিতা-পুত্র দুজনকেই আটক করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটকরা দীর্ঘদিন ধরে কাঁচামাল সংগ্রহ করে চোলাই মদ তৈরি করে খুচরা ও পাইকারি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এ ঘটনায় গলাচিপা থানায় মামলা নং-৬০, দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১৯(ক)/২৪(গ)/৪১ ধারায় রুজু করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ সাংবাদিকদের জানান,
আটকরা দীর্ঘদিন ধরে কাঁচামাল সংগ্রহ করে চোলাই মদ তৈরি করে খুচরা ও পাইকারি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছে।
সব আইনি প্রক্রিয়া শেষে আসামিদেরকে জেল হাজতে পাঠানো হবে। এবং মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
Link Copied