ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৩:৫৯
জন্মের পর থেকেই হার্টে একটি ছিদ্র নিয়ে বেড়ে উঠছে ১৩ বছরের শিশু জুয়েল মিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তার শ্বাসকষ্টও। সামান্য হাঁটাচলাতেই কষ্ট,সারাক্ষণই যেন বুকের ভেতর অদৃশ্য এক চাপ। দরকার উন্নত চিকিৎসা,কিন্তু দিনমজুর বাবার সামর্থ্য যে তত দূর পৌঁছায় না।
 
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া। তার বাবা নজরুল ইসলাম দিনমজুর। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। দুই সন্তানকে নিয়ে নানার বাড়ির একটি ছোট কুঁড়েঘরে কোনো রকমে দিন কাটছে তাদের। অভাবের সংসারে সন্তানের চিকিৎসার ব্যয় যেন পরিবারের কাছে পাহাড়সম বোঝা হয়ে দাঁড়িয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ওই পরিবারে খোঁজ নিয়ে শিশুটির গুরুতর চিকিৎসা দরকার বিষয়টি সংবাদমাধ্যমকে অবহিত করা হয়েছে।
 
পরিবারের সদস্যরা জানান, জুয়েলের জন্ম থেকেই হৃদ্‌যন্ত্রে ছিদ্র রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চিকিৎসা চালিয়ে আসছেন তারা। গ্রামের বিভিন্ন বাজারে গিয়ে মানুষের কাছ থেকে সাহায্য ও আর্থিক সহযোগিতা সংগ্রহ করে কয়েক দফা চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। 
সর্বশেষ ময়মনসিংহে চিকিৎসকের কাছে নেওয়া হলেও প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
জুয়েলের বাবা নজরুল ইসলাম বলেন,“আমি দিনমজুরের কাজ করি। আমার স্ত্রীও মানুষের বাড়িতে কাজ করে। যা আয় হয়, তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। ছেলের চিকিৎসার জন্য অনেকের কাছে হাত পেতেছি। এখন আর কীভাবে চিকিৎসা করাব, বুঝতে পারছি না।”
সম্প্রতি জুয়েলের চিকিৎসায় সহযোগিতা চেয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনে সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের কাছে আবেদন করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের পাশাপাশি স্থানীয়রাও অসহায় শিশুটির চিকিৎসায় দ্রুত সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
 
স্থানীয় প্রতিবেশীরা জানান,একটি দরিদ্র পরিবারের সামর্থ্যের অভাবে যেন জুয়েলের চিকিৎসা থেমে না যায়। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পেলে ১৩ বছরের এই শিশুটি স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এমন আশায় বুক বেঁধে আছেন তার বাবা-মা ও স্বজনেরা।
এখন জুয়েলের পরিবারের একটাই আকুতি—অর্থের অভাবে যেন একটি শিশুর হার্টের চিকিৎসা থেমে না যায়। মানুষের সহায়তা ও মানবিক উদ্যোগে ফিরে আসুক জুয়েলের স্বাভাবিক জীবনের স্বপ্ন।

এমএসএম / এমএসএম

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ