ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৪:১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে এক বিএনপি নেতার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. আবির হোসেন (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ‘কোনাবাড়ী বাসিন্দা’ নামের একটি ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন।

গ্রেপ্তারকৃত আবির হোসেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাইশুকা গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন পেয়ারা বাগান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। এ ঘটনায় কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ভয় দেখান। একপর্যায়ে বিষয়টির রফা করার নামে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। স্থানীয়দের অভিযোগ, আবির দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষকে নানাভাবে জিম্মি ও ব্ল্যাকমেইল করে আসছিলেন। এ ছাড়া তাঁর ভাই আরিফ জরুন এলাকায় ইয়াবা ব্যবসার ডিলার হিসেবে চিহ্নিত এবং তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত মামলা নথিভুক্ত করে অভিযুক্ত আবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ সংক্রান্ত অন্যান্য অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

এমএসএম / এমএসএম

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ