ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৪:২

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় মোট ৩৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে ৩ নম্বর সিংড়া ইউনিয়নে ১৫টি, বুলাকীপুর ইউনিয়নে ৬টি, পালশা ইউনিয়নে ৪টি এবং ঘোড়াঘাট পৌরসভায় ১১টি মণ্ডপ অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে এই পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসব।

উৎসবের দিন ঘনিয়ে আসার সাথে সাথে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। খড়, বাঁশ, সুতলি ও কাদা মাটির প্রাথমিক কাজ শেষে এখন চলছে সূক্ষ্ম কারুকাজ ও রঙের প্রস্তুতি। সরেজমিনে উপজেলার রানীগঞ্জ বাজার পূজামণ্ডপে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্পীরা দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের মুখাবয়ব নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে কাজ করছেন। প্রতিমাশিল্পী সুমন রায় জানান, কাঠামো নির্মাণ থেকে শুরু করে মাটির প্রলেপ, শুকানো ও মসৃণ করার কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই প্রতিমাগুলো পুরোপুরি প্রস্তুত করে মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা আশাপূর্ণ ব্যানার্জি ও বিজন বিহারী জানান, প্রতিমা তৈরির ব্যস্ততা শুরুর পর থেকেই এলাকায় সম্প্রীতি ও মিলনের আবহ ছড়িয়ে পড়েছে। রানীগঞ্জ বাজার পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিষ্ণুপদ সরকার ও সাধারণ সম্পাদক স্বরূপ কুমার সাহা জানান, প্রতিমার কাজ প্রায় শেষ, এখন আলোকসজ্জা, প্যান্ডেল নির্মাণ ও সার্বিক শৃঙ্খলার প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। মণ্ডপগুলোতে যাতে শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন হতে পারে, সে লক্ষ্যেই সার্বিক তদারকি চলছে।

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বলেন, দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি মণ্ডপের নিরাপত্তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন থাকবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হবে।

এমএসএম / এমএসএম

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ