ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৪:১৬
নেত্রকোণায় মাদক ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক সেমিনার,এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চল্লিশা এলাকায় হেনা ইসলাম কলেজে রাবেয়া মহিলা ও যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন।
রাবেয়া মহিলা ও যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হেনরী আমিন পপি অনুষ্ঠানে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া মহিলা ও যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো.রেজওয়ান উল ইসলাম (রাকিব), মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোণার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো.আব্দুর রউফ সরকার,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো.নাজমুল হক,নেত্রকোণা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.নুরুজ্জামান এবং বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক সুব্রত কুমার কর।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাদিকুর রহমান খান, মো. আজহারুল ইসলাম, মো. রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদক ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক, তরুণ-তরুণীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়।
বক্তারা বলেন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এমএসএম / এমএসএম

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ