ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৪:১৯

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৪ নম্বর রাজানগর ইউনিয়নের সোনারগাঁও গ্রামের প্রবাসী মো. সেকান্দারকে আটকের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন এবং নগদ অর্থসহ ব্যক্তিগত মালামাল নিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ তুলেছে তাঁর পরিবার। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সেকান্দার একটি বন মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি এবং তাঁকে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আটকের পর জিজ্ঞাসাবাদের নামে সেকান্দারের ওপর মধ্যযুগীয় শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এ ছাড়া আটকের সময় তাঁর কাছে থাকা নগদ প্রায় ১৩ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স, বিদেশি পরিচয়পত্র, জুতা ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী পুলিশ নিয়ে নেয় বলে দাবি পরিবারের। এসব সামগ্রীর কোনো আনুষ্ঠানিক জব্দতালিকা প্রস্তুত করা হয়েছিল কি না এবং তা মামলার আলামত হিসেবে নথিভুক্ত রয়েছে কি না—তা জনসম্মুখে স্পষ্ট করার পাশাপাশি পুলিশের এমন নির্যাতনের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছে তাঁর স্বজনরা। এছাড়া স্থানীয় কিছু বাসিন্দার অভিযোগ, রাঙ্গুনিয়া থানার এসআই মাহফুজসহ সংশ্লিষ্ট কিছু পুলিশ সদস্য এলাকায় সাধারণ মানুষকে মাদক ও মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে হয়রানি ও অর্থ আদায় করে থাকেন।

তবে পরিবারের পক্ষ থেকে ওঠা মালামাল আত্মসাৎ ও নির্যাতনের সব অভিযোগ নাকচ করে দিয়েছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম। তিনি জানান, পুলিশের নিয়মিত টহল দল দেখে সেকান্দার দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে জানা যায় তিনি বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাঁকে আইনানুগ প্রক্রিয়া মেনেই থানায় নেওয়া হয়েছে। এএসপি আরও স্পষ্ট করেন, আটকের সময় সেকান্দারের কাছ থেকে একটি মুঠোফোন ছাড়া কোনো নগদ টাকা বা মানিব্যাগ নেওয়ার তথ্য সঠিক নয়। মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দেওয়া হলে বিভাগীয় তদন্ত পরিচালনা করা হবে এবং কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এমএসএম / এমএসএম

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ