ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


আশুগঞ্জ প্রতিনিধি photo আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৪:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়েগেছে।এতে নগদ অর্থ, আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টারদিকে উপজেলার চরচারতলা মধ্যপাড়া এলাকার মোতালেব হাজির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে এর আগেই আগুনে দুইটি বসতঘর ও ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জুমেল মিয়া ও তার ভাইমোজাম্মেল জানান, অগ্নিকাণ্ডে বসতঘরে থাকা নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন 
প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে।এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।তারা আরও জানান,এলাকায় মাদকাসক্ত কিছু বখাটে যুবকের কারণে এ ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন।

এ বিষয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিস আজাদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেধারণা করা হচ্ছে।তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এমএসএম / এমএসএম

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ