ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৪:৩৭

সংবাদ প্রকাশ করায় কিশোর গ্যাংয়ের সদস্য কর্তৃক নোয়াখালী চ্যানেল এস ও দৈনিক সকালের সময়,  ডেইলি অবজারভার এর প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন সুমনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক কিশোর গ্যাং সদস্যদের  দেওয়া পোস্ট ঘিরে এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। নিজের নিরাপত্তা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক মোঃ  ইমাম উদ্দিন সুমন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবুল ইসলাম শাহিন, মেহেরাজ উদ্দিন রাজু নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক ইমাম উদ্দিন সুমনকে উদ্দেশ করে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, “সুবর্ণচরের হলুদ সাংঘাতিক সুমন তাড়াতাড়ি দেখা কর, না হলে তোরে যেখানে পামু তোর ক্যামেরার স্ট্যান্ড তোর পিঁছন দিয়ে ভরে দিমু, বাইঞ্চোদরা চাটুকারিতা আর চাটাচাটি করি কয়দিন চলবি আমি দেখবো।”

পোস্টটির নিচে আরও লেখা হয়, “বিঃদ্রঃ কিছুক্ষণ আগে সোনাপুর ধরছিলাম হালা আমাকে দাঁড় করিয়ে রাখি পালায় গেছে।”

এদিকে মেরাজ উদ্দিন রাজু নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক সুমনকে নিয়ে লেখা হয়েছে, “হলুদ সাংবাদিক সুমন সোনাপুর জিরো পয়েন্ট থেকে আমাদের দুইজনকে দেখে দৌঁড় দিলো কেন বুঝলাম না, সাকিবুল ইসলাম শাহিন কিছু কর”—এমন বক্তব্য দেখা যায় পোস্টটিতে।

অন্যদিকে সাংবাদিক ইমাম উদ্দিন সুমন নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, “সংবাদ প্রকাশ করায় কিশোর গ্যাংয়ের পোলাপান আমাকে হত্যার হুমকি দেয়, এ জন্যই কি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে” তিনি আরও উল্লেখ করেন, ঘটনার সঙ্গে তার কয়েকজন সহকর্মী জড়িত এবং তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সুমন তার পোস্টে স্পষ্ট করে বলেন, তিনি তার সহকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিতে চান না। বরং যারা তাকে হত্যার পরিকল্পনা করছে এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।


নোয়াখালীসহ সারা দেশে সাংবাদিকদের প্রকাশ্যে এ ধরনের হুমকি দেওয়ার অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আক্রমণাত্মক বক্তব্যের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হুমকির সঙ্গে জড়িতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং রাতে নোয়াখালীর চরজব্বর থানা পুলিশের অভিযানে মোবাইল ফোনে জুয়া খেলা, গভীর রাত পর্যন্ত অযথা ঘোরাফেরা, পড়াশোনা বাদ দিয়ে বাজারে আড্ডা দেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত একদল কিশোরকে আটক করা হয়। আটককৃতদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান এবং চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে আটক কিশোরদের শপথ পড়িয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। এই ঘটনায় সংবাদ করায় অপরাধীরা ক্ষিপ্ত হয়ে এখন সাংবাদিককে টার্গেট করেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সাংবাদিক ইমাম উদ্দিন সুমন ফোন কলে জানিয়েছেন, তবে তিনি লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যদি শপথ পড়ানো ওদের মধ্যে কেউ হুমকি দাতা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে, কারণ তাদেরকে ভালো হওয়ার জন্য সুযোগ দেওয়ার পরেও এমন কান্ড করে থাকে তাহলে তাদের আর কোন সুযোগ দেওয়া হবেনা বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ