ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী  photo শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৪:৩৯

‘সবুজে বাঁচি, সবুজে বাঁচাই’—এই প্রত্যয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার দুটি আনসার ও ভিডিপি উন্নয়ন ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি সম্পন্ন হয়। ক্লাব দুটি হলো ধনবাড়ী পৌরসভার নিজবর্ণি আনসার ও ভিডিপি উন্নয়ন ক্লাব এবং যদুনাথপুর ইউনিয়নের আমিরপুর আনসার ও ভিডিপি উন্নয়ন ক্লাব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের কর্মসূচিতে তাল, মেহগনি, নিম, জলপাই, কাঠবাদাম ও চাপালিশসহ মোট ৪১টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। চারাগুলো রোপণের পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা ও সুরক্ষায় নিয়মিত তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, উপজেলা প্রশিক্ষক মো. মতিউর রহমান পিভিএমএস, উপজেলা আনসার কমান্ডার এবং বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রীসহ বাহিনীর সদস্যরা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হারুনুর রশিদ ও প্রশিক্ষক মো. মতিউর রহমান জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আনসার ও ভিডিপি সদস্যরা দেশ ও সমাজের সার্বিক কল্যাণে সর্বদা নিয়োজিত এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সবুজায়ন কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ