ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৪:৪১

নাটোরের গুরুদাসপুরে সাথী খাতুন (৩৫) নামে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারী গুরুদাসপুর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই নারী উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান আলীর মেয়ে।

অভিযোগপত্রে বলা হয়, স্বামীকে তালাক দেওয়ার পর থেকে সাথী খাতুন শ্রীপুর তার বাবার বাড়িতে বসবাস করছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিধবা ভাতা ও উপবৃত্তির টাকা একই মোবাইল ফোনে আসার বিষয়ে কথা বলতে তিনি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বাড়িতে যান।

কথাবার্তার একপর্যায়ে চেয়ারম্যান তাকে জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের মেয়ে ‘কোহেলী কুদ্দুস মুক্তি’ তাদের বাড়িতে এসেছেন। চেয়ারম্যানের বাড়ির পাশেই আব্দুল কুদ্দুসের বাড়ি হওয়ায় তিনি সেখানে গিয়ে মুক্তির সঙ্গে দেখা করতে চান। বাড়ির প্রবেশগেট খোলা থাকায় তিনি ভেতরে প্রবেশ করেন। পরে চেয়ারম্যান দোলনও তার পিছু নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, বাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে সাথী খাতুন মুক্তির বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তিনি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় চেয়ারম্যান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে একটি কক্ষে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় তিনি ডাক-চিৎকার করলে চেয়ারম্যান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ওইদিন  রাতেই তিনি গুরুদাসপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ