ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৪:৪২

ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের গ্রাহকদের সিমকার্ড এবং আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ক্লোন করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ আন্তঃজেলা প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১১টি দামি মোবাইল ফোন, ২০টি সিমকার্ড এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ২৭ জুন বাগেরহাটের মোংলা উপজেলার চিলা বাজার এলাকার বিকাশ ও নগদ লেনদেনকারী দুই ব্যবসায়ীর সিম ক্লোন করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় পুলিশ চক্রের সন্ধান পায়। প্রাথমিক অভিযানে চারজনকে এবং সর্বশেষ সোমবার অভিযান চালিয়ে চক্রের আরও পাঁচ সক্রিয় সদস্যকে নগদ অর্থ ও বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—বাগেরহাটের শরণখোলার ইয়াছিন সওদাগর (২১), মোংলার শামীম শেখ (২৭), বাগেরহাট সদরের রাশেদ মোড়ল (২০), মোরেলগঞ্জের এহসানুল হাসান রাকিব (৩২), পটুয়াখালীর কলাপাড়ার ফেরদাউস (২১) ও মির্জাগঞ্জের মো. মামুন গাজী (২১), মুন্সীগঞ্জের গজারিয়ার আশ্রাফুল ইসলাম (২৬) ও মেহেদী হাসান (২৯) এবং বরগুনা সদরের মো. নাজমুল হাসান (২০)।

সংবাদ সম্মেলনে প্রতারণার কৌশল তুলে ধরে পুলিশ সুপার বলেন, চক্রটি প্রথমে ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর থেকে নতুন সিম উত্তোলন করত। পরবর্তীতে সংশ্লিষ্ট বিকাশ বা নগদ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে তারা কল সেন্টারে যোগাযোগ করে সিম বা অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে বলে দাবি করত। কল সেন্টার থেকে গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে যেসব প্রশ্ন (যেমন: সাম্প্রতিক লেনদেনের পরিমাণ) করা হয়, তার জন্য চক্রটি আগেই ওই অ্যাকাউন্টে কিছু ছোটখাটো লেনদেন সম্পন্ন করে রাখত। ফলে কল সেন্টারের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তারা অ্যাকাউন্টটির পুনরায় নিয়ন্ত্রণ নিয়ে ভেতরে থাকা যাবতীয় অর্থ নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নিত। এ ঘটনায় মোংলা থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং চক্রটির সঙ্গে মোবাইল অপারেটর বা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের ভেতরের কেউ জড়িত রয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ