মাছ বিক্রিতে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য, চট্টগ্রামে জরিমানা ২৯ হাজার
চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য বিক্রি, ক্ষতিকর রং ব্যবহার এবং মাছ বিক্রিতে কারচুপির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে দেশি ডেইরি অ্যান্ড দই ঘরকে ২০ হাজার টাকা, মানিক স্টোরকে ৪ হাজার টাকা এবং দেবব্রত দাসের মাছের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেশি ডেইরি অ্যান্ড দই ঘরে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও দুগ্ধজাত পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, মানিক স্টোরে অনুমোদনহীন ও ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ এবং অনুমোদনহীন রাসায়নিক কেওড়াজল বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে দেবব্রত দাসের মাছের দোকানে মাছ বিক্রিতে কারচুপি এবং দামি মাছের সঙ্গে কম দামি মাছ মিশিয়ে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ কারণে দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
aliul / aliul
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি
রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা
মাছ বিক্রিতে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য, চট্টগ্রামে জরিমানা ২৯ হাজার
গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার
ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫ দিন
ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক
১২-৪০ মিনিটের মধ্যে দিতে হবে যাত্রীদের লাগেজ, নাহয় জরিমানা
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে
চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রত্যাশা
এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার