ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় গড়ে ওঠা একটি চা আড্ডার দোকান পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, গ্ৰামপ্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ,স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিরিবিলি ও মনোরম পরিবেশে কিছু তরুণ উদ্যোক্তা চা-কফি ও আড্ডাকেন্দ্রিক ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ ও বিনোদনমূলক পরিবেশ তৈরি করা।
তবে প্রশাসনের দাবি, কিছু প্রতিষ্ঠান তাদের ঘোষিত উদ্দেশ্যের বাইরে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় সামাদের ঘাট এলাকায় গড়ে ওঠা চা আড্ডাটি প্রশাসনের নজরে আসে। স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ওই চা আড্ডা কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। পরে ওই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এ ছাড়া ওই এলাকায় মাদকসেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের কারণে উঠতি বয়সী তরুণ-তরুণীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চা আড্ডার স্থাপনাটি সরিয়ে দেন এবং পরে সেটিতে আগুন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর রহমান, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এলাকাবাসী জানান, বিনোদন ও অবসর কাটানোর জন্য চা-কফির দোকান বা আড্ডাকেন্দ্র গড়ে উঠতে পারে। তবে এসব প্রতিষ্ঠানে যাতে মাদক, অশ্লীলতা বা আইনবিরোধী কোনো কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি থাকা প্রয়োজন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied