ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৯-৯-২০২৬ বিকাল ৫:৪৭

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতের স্থগিতাদেশ কার্যকর থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বিবাদীপক্ষের বিরুদ্ধে। মামলার বাদীপক্ষের দাবি, গত রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তৃতীয় দফায় ওই জমিতে থাকা অবশিষ্ট গাছগুলো কেটে সাবাড় করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রশেখরদী গ্রামের একটি জমি নিয়ে মো. শাহ জালাল ও মো. কাউছার আলম সরকারসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনায় কুমিল্লার সিনিয়র সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা (নম্বর ৬৪৫/২০২৫) বিচারাধীন রয়েছে। বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়, যার প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল’ (সিপিএলএ নম্বর ৪৮৮৭/২০২৫) দায়ের করা হয়। সংশ্লিষ্ট নথিসূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক আদেশে হাইকোর্ট বিভাগের পূর্ববর্তী আদেশের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। পরবর্তীতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করায় আপিল বিভাগের সার্কুলার ও নিয়ম অনুযায়ী শুনানি না হওয়া পর্যন্ত উক্ত স্থগিতাদেশ কার্যকর রয়েছে বলে আইনজীবী মধুমালতী চৌধুরী বড়ুয়া স্বাক্ষরিত সনদে উল্লেখ রয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, উচ্চ আদালত ও স্থানীয় আদালতের স্থগিতাদেশের বিষয়ে বিবাদীপক্ষ পুরোপুরি অবগত থাকা সত্ত্বেও আইন অমান্য করে এর আগেও দুই দফায় বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেয়। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর বিকেলে আবারও দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে জমির বাকি গাছগুলোও কেটে ফেলা হয়, যা সরাসরি আদালত অবমাননার শামিল। এ ঘটনায় বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে এবং যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে গাছ কাটার অভিযোগের বিষয়ে বিবাদীপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুরো বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকায় জমির প্রকৃত মালিকানা, দখলস্বত্ব ও আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার সত্যতা আইনি তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই স্পষ্ট হবে। বাদীপক্ষ এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আদালতের কাছে জরুরি আইনি প্রতিকার ও হস্তক্ষেপ দাবি করেছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ