ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-৯-২০২৬ বিকাল ৫:৪৮

আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বসতঘর। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের ৬৫ বছর বয়সী বিধবা রেখা বেগম। তাঁর এই দুর্দশার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর পাশে দাঁড়িয়েছে দুটি মানবিক সংগঠন। তাদের উদ্যোগে নির্মিত নতুন ঘর পেয়েছেন তিনি। ঘরের সঙ্গে দেওয়া হয়েছে আসবাবপত্র, লেপ, তোশক ও বালিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রচেষ্টা সবার জন্য মানবিক ফাউন্ডেশন ও হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে নির্মিত ঘরটি রেখা বেগমের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুড়ে যাওয়া সেই ভিটাতেই নতুন ঘর পেয়ে স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটিতে।

এ সময় প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাহবাজ খান সানি, স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এসএম বাহাদুর আলী, গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন ঘর ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আবেগাপ্লুত রেখা বেগম বলেন, ‘আগুনে আমার ঘর পুড়ে যাওয়ার পর খুব অসহায় হয়ে পড়েছিলাম। কোথায় থাকব, কীভাবে আবার ঘর তৈরি করব, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এখন নতুন ঘর পেয়েছি। ঘরের সঙ্গে লেপ, তোশক, বালিশ ও আসবাবপত্রও দিয়েছে। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ যেন তাঁদের ভালো রাখেন।’

প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাহবাজ খান সানি বলেন, ‘গণমাধ্যমে রেখা বেগমের অসহায়ত্বের খবর দেখে আমরা তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিই। হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় নতুন ঘর নির্মাণ করে প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য সামগ্রীসহ তাঁর পরিবারের হাতে তুলে দিতে পেরেছি। অসহায় পরিবারটি যেন নিরাপদে মাথা গোঁজার ঠাঁই পায়, সেটিই আমাদের প্রত্যাশা।’

এর আগে আগুনে বসতঘর পুড়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েন রেখা বেগম ও তাঁর পরিবার। সহায়-সম্বল হারিয়ে কীভাবে আবার মাথা গোঁজার ঠাঁই তৈরি করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। তাঁর অসহায়ত্বের চিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে সংগঠন দুটির। এরপরই পরিবারটির পুনর্বাসনে এগিয়ে আসে তারা।

যে ভিটায় আগুনে পুড়ে শেষ হয়েছিল রেখা বেগমের সাজানো সংসার, সেই ভিটাতেই আবার গড়ে উঠেছে তাঁর নতুন স্বপ্নের নীড়। নতুন ঘরের পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী পেয়ে এখন কিছুটা নিশ্চিন্তে থাকার সুযোগ পেয়েছেন তিনি।

একটি মানবিক উদ্যোগে শুধু একটি ঘর নয়, আগুনে সব হারানো বিধবা রেখা বেগমের পরিবার ফিরে পেয়েছে নিরাপদ আশ্রয় ও নতুন করে বাঁচার প্রত্যাশা।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ