ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২৯-৯-২০২৬ বিকাল ৫:৫০

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবা বিক্রির সময় রবীন্দ্রনাথ ঘোষ ওরফে রবি ঘোষ (৭৪) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ৯ পিস ইয়াবাসহ তাঁকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত রবি ঘোষ নওয়াপাড়া গ্রামের মৃত শ্রী চন্দ্র ঘোষের ছেলে। মঙ্গলবার সকালে তাঁকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে রবি ঘোষকে গ্রেপ্তার করা হয়। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি এবং এর আগেও একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তবে আটকের পর রবি ঘোষ দাবি করেন, তিনি বর্তমানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এবং তাঁর কাছে কোনো ইয়াবা ছিল না।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, নওয়াপাড়া ও লিবার্টি ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই একটি চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। শুধু একজনকে সাজা না দিয়ে মাদক চক্রের মূল হোতা ও সরবরাহকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের সমূলে নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ