দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
দুই দিনের দ্বিপক্ষীয় সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ঢাকা সফরের জন্য একটি আমন্ত্রপত্র পৌঁছে দেবেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাক্ষাতে এলে এ তথ্য জানানো হয়।
উভয়পক্ষ প্রতিমন্ত্রীর আসন্ন কোরিয়া সফরের বিষয়ে আলোচনা করেন। এ সফরে হুমায়ুন কবির উপ-পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য উপমন্ত্রী, প্রতিরক্ষা উপমন্ত্রী এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, তার এই সফর আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে আরও অনেক সম্পৃক্ততার পথ প্রশস্ত করবে।
রাষ্ট্রদূত কিম জি-জুন দেশটির প্রেসিডেন্টকে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে এটিকে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
প্রতিমন্ত্রী ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (সেপা) বা সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করেন যে, এই চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত করবে।
এ ছাড়া, উভয়পক্ষ বাংলাদেশে কোরিয়ার অধিকতর বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তারা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জাহাজ নির্মাণ ও ইলেকট্রনিক্স-এর মতো বিষয় নিয়ে কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, কিছু দিনের মধ্যে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর এবং আগামী নভেম্বরের শুরুতে অর্থমন্ত্রীর কোরিয়া সফর করার কথা রয়েছে।
উল্লেখ্য, দুই দিনের সফরে হুমায়ুন কবির বুধবার (৩০ সেপ্টেম্বর) সিউলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
aliul / aliul
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি