ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ১:৩

গোপালগঞ্জের মুকসুদপুরে লাইসেন্স না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। প্রতিষ্ঠান দুটি হলো—মুকসুদপুর উপজেলা সদরের নিউ অ্যাপোলো ডিজিটাল ল্যাব ও মুকসুদপুর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।
সিভিল সার্জন জানান, গত ২৮ সেপ্টেম্বর তাঁর নেতৃত্বে একটি টিম মুকসুদপুর উপজেলার মোট আটটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে নিউ অ্যাপোলো ডিজিটাল ল্যাব ও মুকসুদপুর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের হালনাগাদ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান দুটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এসময় অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র ও লাইসেন্স সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুকের সঙ্গে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মন্ডল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস ও ডা. শাহরিয়ার।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও