শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুইটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনের অভিযোগে রিপন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সম্মুখে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুইটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৬টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণেল মোট ওজন আনুমানিক ৩ কেজি ৪০০ গ্রাম। এ সময় দুইটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়িসহ জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা বলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত সোনার বারগুলো ট্রেজারি অফিস, যশোর এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক