টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বুধবার (৩০ সেপ্টেম্বর) এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের পুকুরে পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, সরকারি কলেজ, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, বিভিন্ন মাদ্রাসা, আশ্রয় প্রকল্প ও আদর্শ গ্রামের পুকুরসহ কয়েকটি উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়া হয়।
এর মধ্যে উপজেলা পরিষদের সামনের পুকুরে সর্বোচ্চ ৪০ কেজি পোনা অবমুক্ত করা হয়। এ ছাড়া শ্রীরামকান্দি উত্তরপাড়া বিলে ৩০ কেজি, টুঙ্গিপাড়া থানার পুকুরে ২৫ কেজি এবং ইন্দুরকাটা বিলে ২৫ কেজি পোনা ছাড়া হয়েছে।
পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়া, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, থানা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নাসিরসহ গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কার্যক্রম বাস্তবায়ন করে।
এমএসএম / এমএসএম
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক