সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
নাটোরের সিংড়ায় শ্বশুরবাড়ি থেকে এক বছরের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে বের হওয়ার পর পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন আলো মনি (২০) নামে এক গৃহবধূ। সঙ্গে থাকা শিশুকন্যা আরবী ইসলাম রুহির বয়স এক বছর। মা-মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার। এ ঘটনায় সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন গৃহবধূর স্বামী বায়েজিদ ইসলাম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড় চৌগ্রাম এলাকার আব্দুর রহিম মাঝির ছেলে বায়েজিদের সাথে ২ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আলো মনি। গত ২৬ সেপ্টেম্বর ভোরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর রাগ করে শিশুকন্যা আরবী ইসলাম রুহিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান আলো মনি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মা-মেয়ের কোনো সন্ধান পাননি।
নিখোঁজ গৃহবধূর স্বামী বায়েজিদ ইসলাম জানান, আগের দিন তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। পরদিন ভোরে স্ত্রী রাগ করে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সম্ভাব্য বিভিন্ন জায়গায় এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করা হলেও তাদের পাওয়া যায়নি। আলো মনির কাছে কোনো মোবাইল ফোনও নেই বলে জানান তিনি।
পরিবারের সদস্যরা জানান, পাঁচ দিন ধরে মা ও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কোথায় আছেন, কী অবস্থায় আছেন—এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গৃহবধূ ও তার শিশুকন্যা নিখোঁজের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তাদের সন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।
নিখোঁজ আলো মনি ও তার শিশুকন্যার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা
এমএসএম / এমএসএম
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক