নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
জন্মসনদ, ওয়ারিশ সনদ ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন নাগরিক সেবাদানে প্রকাশ্য ঘুষ ও আর্থিক দুর্নীতির অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক খান মোয়াজ্জামান হোসেন রাসেলকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ সেবাগ্রহীতারা। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দৌজা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ প্রশাসককে উদ্ধার করে নিজ গাড়িতে উপজেলা সদরে নিয়ে আসেন। অভিযুক্ত খান মোয়াজ্জামান হোসেন রাসেল উপজেলা আইসিটি কর্মকর্তা হিসেবে কর্মরত এবং গোপালপুর ইউপির প্রশাসকের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, নাগরিক সনদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন, উত্তরাধিকার সনদ এবং গর্ভকালীন ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্তিসহ প্রতিটি সেবায় নির্ধারিত সরকারি ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ দাবি করতেন ওই প্রশাসক। দাবিকৃত ঘুষ না দিলে মাসের পর মাস সেবাগ্রহীতাদের ঘুরিয়ে হয়রানি করা হতো। পীযূষ কান্তি গোলদার, রিপন হাওলাদার ও বাবুল শেখসহ স্থানীয় ভুক্তভোগীরা জানান, সিন্ডিকেটের মাধ্যমে নির্ধারিত দালালের মারফত টাকা না দেওয়া পর্যন্ত কোনো ফাইলে স্বাক্ষর মিলত না। এমনকি সংরক্ষিত নারী ইউপি সদস্য হেনা বেগম, নিলুফা বেগম ও নিপা বেগম অভিযোগ করে বলেন, পরিষদের সদস্যদের নিয়মিত সম্মানীর অর্থ ছাড় করাতে পর্যন্ত প্রশাসকের টেবিলে ঘুষ দিতে হতো। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বণ্টন ও বাস্তবায়ন নিয়েও প্রশাসকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে গোপালপুর ইউপির প্রশাসক খান মোয়াজ্জামান হোসেন রাসেল তাঁর বিরুদ্ধে ওঠা সব অনিয়মকে ভিত্তিহীন দাবি করে জানান, একটি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দৌজা জানান, সেবাগ্রহীতাদের বক্তব্য ও ৫ জন সাক্ষীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক