বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
যশোরের বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাঁচ লাখ টাকার একটি ফলের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেনাপোল বন্দরের ৩১ নং কাঁচামাল মাঠ থেকে যশোর-জ-১১-১৩৩৬ ট্রাকে থাকা ২০০ ক্যারেট কমলাসহ আটক করা হয়। তবে পণ্য চালানটি আটক নিয়ে বন্দরের নিয়োজিত আনসার ও কাস্টমস ভিন্ন বিবৃতি দিয়েছে।
কাস্টমস সূত্র জানায়, গত (২৭ সেপ্টেম্বর) যশোরের আমদানিকারক গাজী ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল প্রতিষ্ঠান ভারতীয় দুই ট্রাক ফ্রেশ মালটা আমদানি করে। যার বি/ই নং সি-৬৬২৭৮ ও মেনিফেস্ট নম্বর ৬০১২০২৬০০১০০৫৯৭৮৫, তারিখ-২৭/০৯/২০২৬। কিন্তু এ চালানে মালটার সাথে আইপি বিহীন অতিরিক্ত ২০০ ক্যারেট কমলা ফল পাওয়া যায়। এতে প্রায় অড়াই লাখ টাকা শুল্ক ফাঁকি দিচ্ছিলো প্রতিষ্ঠানটি। মিথ্যা ঘোষণায় আনা আমদানি পণ্য চালানটি খালাসের দায়িত্বে ছিল আমদানিকারকের নিজস্ব সিঅ্যান্ডএফ এজেন্ট ‘গাজী এক্সপ্রেস’। পরে আটক অতিরিক্ত কমলার চালানটি প্রকাশ্য নিলাম করে কাস্টমস কর্তৃপক্ষ।
বন্দর সূত্রে জানা যায়, ভারত থেকে ফ্রেশ মালটা ঘোষণায় আমদানিকারক গাজী ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এর একটি চালান বন্দরে প্রবেশ করে। কিন্তু ঘোষণায় ফ্রেশ মালটা থাকলেও এ চালানে ঘোষণার অতিরিক্ত ইমপোর্ট পারমিট (আইপি) বিহীন ২০০ ক্যারেট ১৮৫০ কেজি ঘোষণাবর্হিভূত কমলা পাওয়া যায়।
স্থানীয়রা জানান, কাস্টমস কর্তৃপক্ষের পরীক্ষণে ঘোষণার অতিরিক্ত এ পণ্য চালান আটক হয়নি। তবে গোপন তথ্যের ভিত্তিতে বন্দরের নিয়োজিত আনসার সদস্যদের সহায়তার বাংলা ট্রাকে লোডকৃত কমলার গাড়িসহ আটক করে কাস্টমসে জমা দেন। তারা জানান,যদি কাস্টমস কর্মকর্তারা আটক করতো তবে পরীক্ষণে ভারতীয় ট্রাকে চালানটি পাওয়া যেত। সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা শুল্ক ফাঁকি দিতে অতিরিক্ত ২০০ ক্যারেট কমলা আগে ভাগেই ছোট একটি গাড়িতে লোড করে রাখে যা সময় সুযোগবুঝে অসাধু কর্মকর্তাদের সহায়তায় বন্দর থেকে বেরিয়ে যেত।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ফ্রেশ মালটার ঘোষণার সাথে আনা ২০০ ক্যারেট অতিরিক্ত কমলার পুরো চালানটি জব্দ করেছে। তবে এ পণ্য চালানে পরীক্ষণে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার প্রতিফলন ঘটেছে। বাজার অনুযায়ী এখানে প্রায় ৫ লাখ টাকার কমলা পাওয়া গেছে। প্রতি কেজি কমলার শুল্ক কর ১২২ টাকা তাহলে ১৮৫০ কেজি কমলায় ২,২৫,৭০০ (দুই লাখ পঁচিশ হাজার সাত শত টাকা) রাজস্ব ফাঁকি হচ্ছিলো। একই সাথে অসাধু ব্যবসায়ীরা বন্দরের গেট ডিভিশনে কাস্টম্সের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা না থাকাই মিথ্যা ঘোষণার পণ্য চালান প্রবেশ করিয়ে বের করে নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ মালিক শামিম উদ্দীন গাজিকে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।
বেনাপোল বন্দরের নিয়োজিত আনছারের পিসি আরমান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা মিথ্যা ঘোষানার কমলার ট্রাকসহ আটক করে বন্দরের কাছে হস্তান্তর করেছেন। পরে বন্দর কর্তৃপক্ষ কাস্টম্সে হস্তান্তর করেছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্র্যাফিক) রুহুল আমীন জানান, আনছারের হাতে আটক পণ্য চালান কাস্টম্সে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার ফাইজুর রহমান জানান, ঘোষণার অতিরিক্ত ইমপোর্ট পারমিট (আইপি) বিহীন একটি কমলার চালান জব্দ করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। কোন সম্পৃক্ততা পাওয়া গেলে জানানো হবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে
ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ,১০ হাজার টাকা জরিমানা করলো ইউএনও