ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ৪:৫
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগ ও তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেছে কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
 
​বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
 
​কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা প্রমুখ।
 
​সমাবেশে বক্তারা কাপ্তাই উপজেলায় ঘটে যাওয়া সাম্প্রতিক বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন, "কাপ্তাইয়ের মাটিতে কোনো ধরনের ফ্যাসিস্ট শক্তি কিংবা তাদের গুপ্ত অপতৎপরতা বরদাস্ত করা হবে না। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"
 
​প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট নিরসনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ জনসাধারণের কাছে তুলে ধরতে একটি লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
​উক্ত বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে কাপ্তাই উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি

সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে

ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ,১০ হাজার টাকা জরিমানা করলো ইউএনও

সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি