ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ: দীর্ঘ কর্মজীবন শেষে সম্মানজনক বিদায় পেলেন দুই পুলিশ সদস্য


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ৪:২২

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে দীর্ঘ কর্মজীবনের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন শেষে অবসর-উত্তর ছুটি (পিআরএল)-এ গমনকারী দুই পুলিশ সদস্যকে সম্মানজনক বিদায় জানানো হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) বিদায়ের এই বিশেষ দিনেও তাঁদের পাশে থেকে কল্যাণমূলক কাজের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা পুলিশ।

​জানা যায়, এএসআই (নিরস্ত্র) মো. নজিবুর রহমান এবং কনস্টেবল/৩৮৬ মো. ফিরোজ কবির নিজ নিজ কর্মজীবন সফলভাবে শেষ করে পিআরএল-এ গমন করেন। এই বিদায়ী দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের পক্ষে তাঁদের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. একরামুল হক, পিপিএম।

​চেক হস্তান্তরকালে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এই দুই সদস্য বাংলাদেশ পুলিশের সেবাকে অনন্য উচ্চতায় সমৃদ্ধ করেছেন। তাঁদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকা সহকর্মীদের জন্যও সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। বাহিনীর প্রতি তাঁদের এই আন্তরিক অবদানের জন্য অনুষ্ঠানে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

​বিদায়লগ্নে তাঁদের অবসর-পরবর্তী নতুন অধ্যায় যেন আনন্দ, প্রশান্তি ও স্বস্তিতে ভরে ওঠে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি তাঁদের ও তাঁদের পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভকামনা জানানো হয়।

​জেলা পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ বিশ্বাস করে, বাহিনীর প্রতিটি সদস্যের প্রাপ্য সুযোগ-সুবিধা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সম্মানজনক বিদায় নিশ্চিত করা একটি মানবিক ও দায়িত্বশীল প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ এবং তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ