ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ৪:৩৮
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মদহ গ্রামে ফারুক ন্যাংড়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবার পরিচালনার অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মদহ গ্রামের রুস্তম ফকিরের ছেলে ফারুকের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের বেচাকেনা চালিয়ে আসছে।
 
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, ফারুকের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও তারা শুনেছেন। কেউ তার কর্মকাণ্ডের প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাদের। ফলে ভয়ে অনেকে প্রকাশ্যে কথা বলতে চান না।
 
এলাকাবাসীর আরও অভিযোগ, বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িতে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
 
ধর্মদহ ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন, “ফারুকের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। বিষয়টি পুলিশকে জানানো হলেও এখনো তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে অনেকেই ভয়ে মুখ খুলতে চান না।”
 
স্থানীয়দের দাবি, ধর্মদহ এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় মাদক কারবারিরা সীমান্তের সুযোগ নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এতে বিশেষ করে তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
 
তবে অভিযোগ অস্বীকার করে ফারুক বলেন, “আমি আগে মাদক ব্যবসা করতাম, বর্তমানে করি না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমার নেই, যা পারেন করেন।”
 
এ বিষয়ে তেকালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, “ফারুককে আমি চিনি। সে মাদক ব্যবসা করে কি না, নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে এমন অভিযোগ শুনেছি। মাদকের সঙ্গে কোনো আপস নেই। বিষয়টি পুলিশের নজরদারিতে রয়েছে।”
 
এদিকে অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাই এবং মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ধর্মদহের স্থানীয় বাসিন্দারা।

এমএসএম / এমএসএম

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি