ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ৪:৩৮

ড়িগ্রামে সফর কালে আজ বুধবার দুপুরে কুড়িগ্ৰাম সার্কিট হাউজে সাংবাদিকের সাথে মতবিনিময় কালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন আগামী ২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং আগামী  ৬ই জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।
 
এ সময় তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না।যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা মানসিক ভাবে প্রস্তুতি গ্ৰহন করতে পারেন এবং জনগণের ভোটে নির্বাচিত বিএনপি জনগণের সরকার। আগামী স্থানীয় সরকার নির্বাচন গুলি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করবার জন্য আমি আজকেও আইনশৃঙ্খলা মিটিংয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবো। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে নির্বাচন নিয়ে কোন কলঙ্ক বিএনপি নিবে না।মন্ত্রণালয়ের পক্ষ থেকেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে  যা যা করার প্রয়োজন আমরা করব এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করব।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার  খন্দকার ফজলে রাব্বি,  রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহামুদল হক চৌধুরী ডন,লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মমিনুল,কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। 

এমএসএম / এমএসএম

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি