ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ৪:৪০
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর অবশেষে শুরু হতে যাচ্ছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী  বিনোদন উৎসব গুড়পুকুরের মেলা। আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে এই লোকজ মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই মেলা ঘিরে জেলাজুড়ে বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসব-উদ্দীপনা।
 
পরিস্থিতির প্রেক্ষাপটে এবার হয়তো মেলায় আগের মতো বিস্তীর্ণ পরিসর এবং সার্কাস, যাত্রা, হাউজি, যাদু, মৃত্যুকূপ কিংবা বিচিত্রা অনুষ্ঠানের মতো বিনোদনের হরেক অনুষঙ্গ থাকছে না। তবে শত বছরের ঐতিহ্য রক্ষার স্বার্থে মেলাটি পুনরায় আয়োজিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
 
বিশ্লেষকদের মতে, গুড়পুকুরের মেলা কেবল পণ্য কেনাবেচার বাণিজ্যিক আয়োজন নয়; এটি স্থানীয় সামাজিক সকল শ্রীনির মানুষের  ও গ্রামীণ সংস্কৃতির একটি বড় উপাদান। দীর্ঘদিন ধরে এটি বিনোদন, কেনাকাটা ও পারস্পরিক সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত। মেলার দিনগুলোতে বিভিন্ন অঞ্চল থেকে আগত  আত্মীয়স্বজনেরা সাতক্ষীরায় সমবেত হন। পরিবারের সবাইকে নিয়ে মেলায় ঘোরাঘুরি ও কেনাকাটার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতিকে তুলে ধরার বড় সুযোগ তৈরি হয়। 
 
দীর্ঘ বিরতির পর এবার উৎসবমুখর পরিবেশে মেলা অনুষ্ঠিত হবে বলে আশা করছেন  মেলা আয়োজক কমিটি  ও স্থানীয় বাসিন্দারা। মেলা প্রাঙ্গণে অপ্রীতিকর কোন ঘটনা, চাঁদা আদায় ইভটিজিং  বা মব প্রতিরোধে নেওয়া হয়েছে  আইনশৃঙ্খা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

এমএসএম / এমএসএম

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি