ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ৪:৪১

নাটোরের গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩৩ শতক জমি ৩১ বছর ধরে ভোগদখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান এর বিরুদ্ধে। তিনি পাঁচ-পুরুলিয়া গ্রামের মৃত দিলমাহমুদ মোল্লার ছেলে। দীর্ঘ সময় ধরে জমিটি দখলমুক্ত না হওয়ায় বিদ্যালয়ের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়নে বিগ্ন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি জমিটি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জারজেস হোসেন।

বিদ্যালয় সুত্রে জানাযায়, পুরুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সর্বমোট সম্পত্তি ২৭০ শতক। বিদ্যালয়ের ভবন ও মাঠ মিলে জমি রয়েছে ১২৬ শতক। বাকী ১৪৪ শতক আবাদী/অনাবাদী জমি রয়েছে বিভিন্ন মৌজায়। উক্ত সম্পত্তি গুলো বিদ্যালয়ের উন্নয়নের জন্য ডাকের মাধ্যমে বাৎসরিক লিজ দেওয়া হয়। বিদ্যালয়ের তথ্য মতে, আগপুরুলিয়া মৌজায়  ৫৭৯ নং খতিয়ানের ৪৪৩ নং দাগে ১৭ শতক, ১৩৯ নং দাগে ১৪ শতক, ১১৫ নং দাগে ১৭ শতক, ১০৬১ দাগে ৩৭ শতক, পাঁচপুরুলিয়া মৌজায় ৫৫৮ নং খতিয়ানের ১০৮ নং দাগে ১৭ শতক, ২৩৮ নং দাগে ৩৩ শতক ও চন্দ্রপুর মৌজায় ১২১৯ খতিয়ানের ২১৯৭ দাগে ৯ শতক জমি রয়েছে। এরমধ্যে পাঁচপুরুলিয়া মৌজায় ৫৫৮ খতিয়ানের ২৩৮ নং দাগের ৩৩ শতক জমির একটি পুকুর বেদখলে রয়েছে। জমিটি ১৯৯৫ সালে লিজ নেওয়ার নামে কোনো প্রকার অর্থ প্রদান ছাড়াই ভোগদখল করছেন মনিরুজ্জামান। আরোও জানাযায়, বেদখলকৃত ৩৩ শতক ওই সম্পত্তি ১৯৭০ সালে দুখিনি বেওয়া নামে এক মহিলা পুরুলিয়া আদর্শ বহুমুখী উচ্চ ব্যিালয়ে দান করেন।

স্থানীয়রা জানায়, জমি দখলকারী আওয়ামীলীগ ওই নেতা মনিরুজ্জামান প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে সবাই তাকে ভয়পায়। জমিটি দীর্ঘদিন যাবৎ লিজ নেওয়ার নামে জোরপূর্বক ভোগদখল করছেন তিনি। লিজের কোনো টাকা বিদ্যালয়ে জমা দেন না। বিগত প্রধান শিক্ষকগণ ও বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতিগণ তার কাছ থেকে ওই সম্পত্তি দখলমুক্ত করতে পারেন নি। তারা আরোও বলেন, ক্ষমতার দাপটে ২০০৫ সালে তার স্ত্রী শাহনাজ খাতুনকে বিদ্যালয়ের কারিগরি শাখার অফিস সহকারী পদে চাকরিও পাইয়ে দেন।

এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষকের রুমে বসে মনিরুজ্জামারে স্ত্রী শাহনাজ পারভীন বলেন, জমিটি তার স্বামী লীজ নেন নি। ১৯৯৫ সালে জমিটি তারা কিনেছেন। এছাড়া মামলা চলমান রয়েছে। যে রায় হয় আমরা মেনে নেব।

তাঁর দাবী, ১৯৭০ সালে দুখিনি বেওয়া নামে এক মহিলা পুরুলিয়া আদর্শ বহুমুখী উচ্চ ব্যিালয়ে ওই ৩৩ শতক জমি দান করেন। ১৯৮৯ সালে দুখিনি বেওয়ার ভাতিজা তমিজ উদ্দিন ওই জমি স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে কিনেন। এরপর তমিজ উদ্দিন ১৯৯৩ সালে ওই জমি বিদ্যালয়েরই আয়া শাহেদা খাতুনের স্বামী আমির হোসেনের কাছে বিক্রি করেন। সবশেষ ১৯৯৫ সালে আমির হোসেনের কাছ থেকে ২০ হাজার টাকায় ওই জমি শাহনাজ পারভীনের স্বামী মনিরুজ্জামান কিনেন। তবে তিনি বলেন, ওই জমির কোনো দলিল তাদের কাছে নেই।

অভিযুক্ত মনিরুজ্জামান বলেন, ১৯৯৫ সালে বিদ্যালয় কর্তৃপক্ষের রেজুলেশনের মাধ্যমে ওই স্কুলের আয়া শাহেদা খাতুনের স্বামী আমির হোসেনের কাছ থেকে জমিটি কিনেছেন। তবে দলিলের বিষয়ে জানতে চাইলে তাদের নামে কোনো দলিল নেই বলে জানান।

বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, তিনি ২ মাস হলো কমিটির নতুন সভাপতি হয়েছেন। মনিরুজ্জামান দীর্ঘদিন যাবৎ জমি লীজের নাম করে জোর করে ভোগ দখল করছেন। ৩১ বছর ধরে কোনো লিজের টাকা বিদ্যালয়ে জমা দেন নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জারজেস হোসেন বলেন, জমির দলিল বিদ্যালয়ের নামেই আছে। এখন পর্যন্ত জমির খাজনা খারিজ স্কুলের নামেই দেওয়া হচ্ছে। দীর্ঘ ৩১ বছর হলো জমিটি বেদখলে রয়েছে। জমিটি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযো দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, পুরুলিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বেদখলকৃত জমি উদ্ধারের জন্য প্রধান শিক্ষকের আবেদন পেয়েছি। তদন্তের জন্য সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি