নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে জুনায়েদ (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বড় ভাইয়ের সঙ্গে ভৈরব নদে গোসল করতে যায় জুনায়েদ। একপর্যায়ে নদীর পানিতে নামার পর সে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জুনায়েদ অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছেলে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
Link Copied