ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ৪:৪২
পটুয়াখালীর গলাচিপা উপজেলার মধ্য পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকসুদুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।  মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসায় চাকরি দেওয়ার কথা বলে মো. মাসুদুর রহমানের কাছ থেকে "কম্পিউটার" পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা এবং মোহাম্মদ মাসুদ মিয়ার কাছ থেকে "লাইব্রেরিয়ান"  পদে বিল করানোর কথা বলে ৩ লাখ টাকা নেওয়া হয়েছে। এ ছাড়াও তিনি নিজের মতো করে মাদ্রাসায় বিচরণ করেন যেমন মাদ্রাসার রেজুলেশন, মুভমেন্ট রেজিস্টার  মেইনটেন না করে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। সঠিক সময় তাকে ক্লাসে পাওয়া যায় না, হাজিরা খাতায় এক সপ্তাহের স্বাক্ষর একদিনে করেন, ২০২১ সাল থেকে ২৬ সাল পর্যন্ত হাজিরের খাতার একই অবস্থা।বেলা ১১ টায় মাদ্রাসায় উপস্থিত হয়ে  হাজিরা খাতায় সময় দেখিয়ে দেন  সকাল ১০ টা। মাদ্রাসার দাপ্তরিক কাজে এবং তার ব্যক্তিগত কোন ছুটি প্রয়োজন হলে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে  ছুটি মঞ্জুর না করিয়ে  নিয়ম বহির্ভূতভাবে   ছুটিগুলো ভোগ করেন এই অভিযোগগুলো আমরা পেয়ে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের একটি সাংবাদিক টিম  সত্যতা যাচাই করতে মাদ্রাসায় গেলে তিনি কোন সদুত্তর ও কাগজপত্র দেখাতে পারেননি এবং সাংবাদিকদেরকে সে অপমান এবং লাঞ্চিত করে।  অভিযোগকারীদের দাবি, চাকরির প্রতিশ্রুতির বিপরীতে মোট ৮ লাখ টাকা নেওয়া হলেও সংশ্লিষ্টদের চাকরি দেওয়া হয়নি, নেওয়া অর্থও ফেরত দেওয়া হয়নি এবং তিনি ওই ৮ লক্ষ ঘুষের টাকা নিজ হাতে নিয়েছেন বলে স্বীকার করেছেন।
মানববন্ধনের ব্যানারেও মাদ্রাসার সুপার মুহা. মাকসুদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি তুলে ধরে তার অপসারণের আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। এসব অভিযোগের প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত দাবি করেন তারা। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
এদিকে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা আরও অভিযোগ করেন, মাদ্রাসার নতুন কমিটি গঠনের বিষয়ে প্রতিমন্ত্রীর অনুমোদন রয়েছে বলে তারা দাবি করলেও, সেই অনুমোদনকে তোয়াক্কা না করে এখন পর্যন্ত মাদ্রাসার কোনো কমিটি দেওয়া হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও তারা দাবি করেন।
তাদের অভিযোগ, মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দূর করতে এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কমিটি গঠনসহ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
মানববন্ধন থেকে সুপারের বিরুদ্ধে উত্থাপিত অর্থ গ্রহণ, চাকরির প্রতিশ্রুতি, প্রশাসনিক অনিয়ম এবং কমিটি গঠনসংক্রান্ত অভিযোগগুলো তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা জরুরি।

এমএসএম / এমএসএম

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি