ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ বিকাল ৫:৩৩

রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, ভোর আনুমানিক ৫টার দিকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আউটগোয়িং লেনে একটি তৈরি পোশাক কারখানার বিপরীত পাশের সড়ক থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি স্থানীয়দের বরাতে জানান, রাতের কোনো এক সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী এক গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ওই নারীর মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এসআই আওলাদ আরও জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনায় জড়িত গাড়িটি চিহ্নিত করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

aliul / aliul

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত

আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল

২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল

সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক