ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকায় ছুরিকাঘাতে নিহত অজ্ঞাতপরিচয় এক রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে দারুস সালাম থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আনুমানিক ভোর সাড়ে ৩ টার দিকে গাবতলী আল্লাহর দান হোটেলের সামনে ওই রিকশাচালককে ছুরিকাঘাত করা হয়। তার বয়স আনুমানিক ২০ বছর।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ওই রিকশাচালকের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে দারুস সালাম থানা পুলিশ।
নিহতের পরিচয় সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য জেনে থাকলে দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান খাঁনের সঙ্গে ০১৭১৭৭৮৯৯০৩ নম্বরে অথবা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলামের সঙ্গে ০১৭১১৩৪৬৭৩৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
aliul / aliul
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত
আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল
২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল
সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন