পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
কক্সবাজারের পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় উপকারভোগীদের মাঝে এসব মাছের পোনা বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে মোট ২১২ প্যাকেট মাছের পোনা বিতরণ করা হয়। এর মধ্যে পেকুয়া সদরে ১১৬টি, টইটংয়ে ৩৭টি, বারবাকিয়ায় ২৫টি, সবুজ বাজারে ১৪টি এবং সোনালী বাজারে ২০ প্যাকেট মাছের পোনা বিতরণ করা হয়।
মাছের পোনা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ, ব্র্যাকের আরএম (দাবি) নয়ন কুমার সরকার, বিডিসি অজিত নন্দি, আরএম (প্রগতি) মিজানুর রহমান, বিডিইউ রয়েল বড়ুয়া, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) আকতার হোসাইন, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) খলিলুর রহমান, সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মমতাজ উদ্দিন, এ.বিএম এনামুল হক ও জীবন পুরকায়স্থ।
সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) আকতার হোসাইন বলেন, ব্র্যাক সবসময় মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাছের পোনা বিতরণের এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা মাছ চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করতে পারবেন। আমরা আশা করি, সঠিকভাবে মাছের পরিচর্যা ও চাষাবাদ করলে এই পোনাগুলো ভবিষ্যতে তাদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে সহায়তা করবে।
ব্র্যাকের সংশ্লিষ্টরা জানান, মাছের পোনা বিতরণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছ চাষে উৎসাহ সৃষ্টি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সহযোগিতা করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ