রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
রাজধানীর মিরপুর ১০ চত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশ এবং সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল বাশার মোল্লা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর ১০ গোল চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পুলিশ এবং সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ওপরে হামলা চালায় হকাররা। এ সময় তারা সিটি করপোরেশনের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়। এ ঘটনায় পুলিশের অন্তত নয় জন আহত হয়েছে। পরে আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এর আগেও মিরপুর ১০ গোলচত্তর এলাকায় সিটি করপোরেশন পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ফুটপাত উচ্ছেদ করে। আজ হঠাৎ পুলিশ এবং সিটি করপোরেশন লোকের ওপরে হামলা চালানো হয়। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে এবং নিয়মিত এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া যারা আজকে এই হামলা করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে ও জানান তিনি।
aliul / aliul
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত
আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল
২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল
সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন