কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
কুমিল্লায় সক্রিয় আন্তজেলা বিশেষ অভিযানে চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১৩টি আধুনিক মোবাইল ফোন এবং চোরাই মালামাল বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং হবিগঞ্জ জেলার বাসিন্দা ফাহিমা আক্তার (১৯)।
অভিযানের বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জনবহুল বাজার ও বড় বড় বিপণিবিতানগুলোতে নারী চোর চক্রের সদস্যরা ছদ্মবেশে সক্রিয় হচ্ছে—এমন গোপন সংবাদ পাওয়া যায়। চক্রটি কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতাদের ভিড়ের সুযোগ নিয়ে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিত। এমনকি অপরাধ সংঘটনের সুবিধার্থে তারা সুনির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে বাসা ভাড়া নিয়ে অবস্থান করত।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে এই পাঁচ নারী সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সদস্য। দেশের বিভিন্ন জেলার থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় নতুন করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ