উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
রাজধানীর উত্তরায় গোজো রামেন নামের একটি জাপানিজ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) ভ্রাম্যমাণ আদালত। রান্নাঘর নোংরা ও অপরিষ্কার রাখা, বাসি খাবার ও পোড়া তেল সংরক্ষণ এবং প্রয়োজনীয় নিবন্ধন সনদ দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উত্তরার সেক্টর-১৩-এর গরীবে নেওয়াজ রোডের হোল্ডিং-৪০-এ গোজো রামেনে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অপরিষ্কার পরিবেশ পাওয়া যায়। সেখানে বাসি খাবার ও পোড়া তেলও পাওয়া যায়। এ ছাড়া, ফ্রিজে কোনো ধরনের লেবেল ছাড়াই খাদ্যপণ্য সংরক্ষণ এবং আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যপণ্য রাখা হয়েছিল।
এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ ও রেস্তোরাঁ নিবন্ধন সনদসহ বাধ্যতামূলক নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
aliul / aliul
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ