ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ রাত ৮:২৩

নড়াইলের নড়াগাতি থানায় ফলদ ও বনজ চারা রোপণের মাধ্যমে জেলা গণঅধিকার পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নড়াগাতি থানার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় মন্দির প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির শুভ সূচনা করা হয়।

​নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক টিপু শেখের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য লায়ন নূর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. মনিরুল মোল্লা ও নড়াগাতি থানা গণঅধিকার পরিষদের নেতা আহমদ শেখসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন নূর ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও সুন্দর দেশ গড়তে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে পরিবেশবান্ধব কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আয়োজকরা জানান, নড়াগাতি থানার মাধ্যমে শুরু হওয়া এই বৃক্ষরোপণ অভিযান পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ