রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
বাংলাদেশ রেলওয়ে স্পোর্টস কন্ট্রোল বোর্ডের আওতাধীন ‘জোনাল স্পোর্টস কাউন্সিল, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম’-এর ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চৈতী মুহুরী।
গঠিত কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশন ও রেলওয়ের ক্লাবগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে পাহাড়তলী বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জাকির আহসান, ঢাকা বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি এম কামরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঞা এবং চট্টগ্রাম সদরের বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে মো. জহিরুল ইসলাম অন্তর্ভুক্ত হয়েছেন।
এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের দুটি ক্লাবের প্রতিনিধিত্ব করবেন রেলওয়ে এস এ ক্লাবের সভাপতি মো. শওকত জামিল মোহসী এবং রেলওয়ে রেঞ্জার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) নবগঠিত জোনাল স্পোর্টস কাউন্সিলের অভিষেক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ও জোনাল স্পোর্টস কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক মামুনুল ইসলাম।
অভিষেক সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম রেলওয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য ক্রীড়াসংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে তিনি নবগঠিত কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং ক্রীড়া কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
নবগঠিত কমিটির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
এসপির নাম ভাঙিয়ে প্রবাসীর ২ লাখ টাকা ঘুষ নিলেন পিবিআই কর্মকর্তা রুহুল!
ভূরুঙ্গামারীতে নারী কর্মী নিয়োগ দিচ্ছে এলজিইডি
নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেপ্তারের দাবি
পত্নীতলায় প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে পুড়লো দেড় বিঘা জমির ধান
ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান
রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ
বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত