ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ১১:২২
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। 
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী তরুণী থানায় লিখিত অভিযোগ করেছেন। 
 
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
 
অভিযুক্ত রাকিব মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের নয়াপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি পৌরশহরে একজন পল্লী চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন।
 
ভুক্তভোগী তরুণী সমাজ-সহিলদেও ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। 
 
অভিযোগে ভুক্তভোগী বলেন, রাকিবের সঙ্গে তাঁর প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে পারিবারিকভাবে অন্যত্র তাঁর বিয়ে হয়। বিয়ের পরও রাকিব মোবাইল ফোনে যোগাযোগ করতেন এবং তাঁর সঙ্গে পুনরায় প্রেমের সম্পর্ক না করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে আবারও সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ জুন রাতে রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে তাঁর স্বামীর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে রাত আটটার দিকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, এরপরও রাকিব তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা হন। তখন রাকিব বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তাঁকে ট্যাবলেট খাওয়ান এবং এতে তাঁর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।  তাঁদের মধ্যে মেসেঞ্জারে হওয়া কথোপকথনের তথ্য তাঁর কাছে সংরক্ষিত আছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন তরুণী।
 
অভিযোগে আরও বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ওই তরুণী রাকিবের কর্মস্থল হিসেবে উল্লেখ করা হাসপাতাল রোডের পল্লী চিকিৎসকের চেম্বারে গিয়ে তাঁকে বিয়ের জন্য চাপ দেন। এ সময় রাকিব তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে সুযোগ পেলে তাঁকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। তারপর মোবাইলফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায় রাকিব। পরে আজ বুধবার দুপুরে ভুক্তভোগী তরুণী রাকিবের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন।
 
এ বিষয়ে জানতে অভিযুক্ত রাকিবের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
 
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগটি যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে