ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ১১:২৩

নেত্রকোনার বারহাট্টায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে মঞ্চ ভাঙচুর এবং বারহাট্টা মডেল স্কুল মোড় এলাকায় ল্যাব ভাঙচুরের মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে আল আমিন (৫২) এবং আসমা ইউনিয়নের আসমা গ্রামের মৃত আমজদ খাঁর ছেলে আব্দুল আজিজ (৭০)। বুধবার পৃথক দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙচুরের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় প্রথমে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছিল। পরে তদন্তের ভিত্তিতে আল আমিন ও আব্দুল আজিজকে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশের তথ্য অনুযায়ী, '২০২৪ সালের ৪ আগস্ট বারহাট্টা মডেল স্কুল মোড় এলাকায় ল্যাব ভাঙচুরের মামলায় আল আমিনকে এবং ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির সম্মেলনের মঞ্চ ভাঙচুরের মামলায় আব্দুল আজিজকে আসামি করা হয়েছে।'

জানা গেছে, আল আমিন চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আমিরুল চেয়ারম্যানের ভাই। অপরদিকে আব্দুল আজিজ বারহাট্টা উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের বাবা। তবে গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নিজেদের কোনো দলীয় পদ-পদবি রয়েছে কিংবা সংশ্লিষ্ট মামলাগুলোতে আগে তাদের নাম ছিল- এমন তথ্য পাওয়া যায়নি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, তাদের দুজনকে আটকের পর পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে