ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ১১:২৮

রাজশাহী জেলার পরিবেশ বিপর্যয় রোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরির ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর অর্থায়নে এবং ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ প্রকল্পের আওতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর (সোমবার ও মঙ্গলবার) জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহীতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের শেষ দিনে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক আবুজার পরিবেশবিষয়ক সংবাদ প্রতিবেদন তৈরির বিভিন্ন দিক নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন। পরে পরিবেশগত মানবাধিকার লঙ্ঘন বিষয়ে দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রতিবেদন তৈরি ও উপস্থাপন করেন।

ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী রুহুল আমিন তার সেশনে পরিবেশগত মানবাধিকার বিষয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি এবং তা গণমাধ্যমে প্রকাশের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণে মানবাধিকার, পরিবেশগত মানবাধিকার, পরিবেশগত অবক্ষয় ও এর সমাধানে করণীয়, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরি, পরিবেশ সাংবাদিকতা এবং অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সেশন পরিচালিত হয়।

প্রশিক্ষণে ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম, মাকসুদা খানম ও আবু ইউসুফ কো-ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সংবাদকর্মীরা নিজেদের পেশাদারিত্বের জায়গা থেকে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে