ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় অগ্নিকান্ডে আওয়ামীলীগ অফিস সহ ১০টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২১ দুপুর ২:৫৮

ভোলার দৌলতখানে বিদ্যুৎতের শর্ট সার্কিট হতে আগুন লেগে স্থানীয় আওয়ামীলীগ অফিস সহ ১০টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুকদেব স্কুলের মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় দের কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান। 
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে চরখলিফা সুকদেব স্কুলের মোড়ে তামজিদ নামে এক ব্যবসায়ীর চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন পাশে স্থানীয় আওয়ামীলীগ অফিস সহ দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারন উদঘাটনে তদন্ত কমিটি গঠন হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন এ কর্মকর্তা। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়