৫৫ বছরের পুরোনো গোদারপাড় বাইতুল আমান জামে মসজিদ ভাঙার অভিযোগ
রাঙ্গামাটি কাউখালী উপজেলা বেদবুনিয়া ইউনিয়ন ৭ ও ৮ নম্বর ইউনিয়ন গোদারপাড় বাইতুল আমান জামে মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিনের আকিদাভিত্তিক মতবিরোধ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৫৫ বছর ধরে সুন্নি মতাদর্শ অনুসারী মুসল্লিদের ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসা মসজিদটি ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ৯ আগস্ট দখলে নেওয়া হয়। পরবর্তীতে ২০২৬ সালের জুলাইয়ে মসজিদটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ‘ডাক্তার সোলা’ ও ‘চিকন ছড়া’—এই দুই সমাজের যৌথ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে মসজিদটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৯ আগস্ট জুমার নামাজের সময় মসজিদের ইমাম মনিরুদ্দীন জীবন খুতবা দেওয়ার সময় একদল লোক তাকে মসজিদ থেকে বের করে দেন। এরপর আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন মসজিদটির নিয়ন্ত্রণ নেয় বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের আরও অভিযোগ, মসজিদটির ব্যবস্থাপনা ও আকিদাগত মতপার্থক্যকে কেন্দ্র করে পরবর্তীতে বিরোধ আরও তীব্র হয়। স্থানীয়দের একাংশের দাবি, কওমি মতাদর্শের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি মসজিদটির নিয়ন্ত্রণ নেওয়ার পর পুরোনো মসজিদটি ভেঙে ফেলার উদ্যোগ নেয়। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
২০২৬ সালের জুলাইয়ে প্রায় ৫৫ বছরের পুরোনো মসজিদটি ভেঙে ফেলা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। একই স্থানে নতুন করে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে চলমান বিরোধের আড়ালে অন্য কোনো স্বার্থ কাজ করছে কি না।
এদিকে মসজিদের পার্শ্ববর্তী দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দোকানগুলো দখলে নেওয়ার চেষ্টা চলছে। তাদের দাবি, প্রভাবশালী একটি মহল লোকজন ব্যবহার করে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করছে। এতে দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে তারা জানান।
স্থানীয়দের অভিযোগ, মসজিদ ও এর পার্শ্ববর্তী সম্পত্তির মালিকানা, ব্যবস্থাপনা, দখল এবং মসজিদ ভেঙে পুনর্নির্মাণের উদ্যোগ—সবকিছু নিয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে মসজিদকে কেন্দ্র করে আকিদাভিত্তিক বিরোধ যেন সংঘাতে রূপ না নেয় এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ বা ব্যবসায়িক সুবিধা আদায় করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
স্থানীয়দের পক্ষ থেকে মসজিদের ইতিহাস, জমির মালিকানা, ব্যবস্থাপনা কমিটি, দখল ও পুনর্নির্মাণের সিদ্ধান্তসহ পুরো বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান