নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত
প্রবীণদের জন্য নতুন ভাবনা এবং দীর্ঘায়ুর যুগ: দীর্ঘতর জীবনের জন্য ব্যবস্থাসমূহ পুনর্বিবেচনা প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
আজ ১ অক্টোবর , ২০২৬ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। ওই অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রবীন ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৯ নং কুশদহ ইউনিয়নের সভাপতি - মতলুবুর রহমান, কারিতাশ বাংলাদেশ দিনাজপুর অঞ্চল এর এসডিডিবি প্রকল্পের ভলেন্টিয়ার - সাইফুল ইসলাম ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,৭ নং দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবি ও বিভিন্ন ইউনিয়নের প্রবীণ পুরুষ ও মহিলারা।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়, তারা আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার। তাদের যথাযথ সম্মান, সুরক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। প্রবীণদের কল্যাণে সরকার বিভিন্ন ভাতা ও কর্মসূচি বাস্তবায়ন করছে।
আলোচনা শেষে প্রবীণদের মাঝে দুটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান