রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
কুড়িগ্রামের রাজারহাটে প্রশাসনিক ভবন ও হলরুম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এসময় দীর্ঘ ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগকে পঙ্গু করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এম.পি। তিনি বলেছেন, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ দীর্ঘদিন সঠিকভাবে কাজ করতে না পারায় প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো অনিয়ম, দুর্নীতি ও অসংগতি রয়ে গেছে। এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার ১ অক্টোবর সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এর প্রভাব প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পড়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান অসংগতি ও অনিয়ম একদিনে দূর করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে আরও কার্যকর করে জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
কুড়িগ্রাম জেলার উন্নয়ন প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, কুড়িগ্রাম দেশের একটি পিছিয়ে পড়া জেলা। এ জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকার এ জেলা থেকে কোনো আসন না পেলেও উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে অবহেলা করা হবে না। জেলার দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কুড়িগ্রামের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ বাড়বে, মানুষের আয় বৃদ্ধি পাবে এবং দারিদ্র্য হ্রাস পাবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোও সরকারের অন্যতম লক্ষ্য।
উপজেলা পর্যায়ে প্রশাসনিক অবকাঠামোর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন,আধুনিক প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণের মাধ্যমে সরকারি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল হবে। কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পরে উপজেলা চত্বরে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করেন তিনি। উদ্বোধন শেষে ভবন ও হলরুমের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিম, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলাম,সদস্য সচিব শহিদুল ইসলামসহ অন্যান্য রাজনৈতিক নেত্রীবৃন্দ।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান